Hakikat Books
English

Chapter 18 / 73

পানি সংক্রান্ত

পানির প্রকারঃ চার ধরনের পানি রয়েছে- মা-ই মুতলাক; মা-ই মুক্বাইয়াদঃ মা-ই মাশকুক; মা-ই মুস্তামাল।।

১- মা-ই মুতলাকের উদাহরণ হলো বৃষ্টির পানি, সমুদ্রের পানি, বহমান নদীর পানি এবং কূপের পানি। এ পানিগূলোতে ময়লা পরিস্কারের গুণাবলি আছে।এগুলো যে কোন কাজে ব্যাবহার করা যায়।

২- মা-ই মুক্বাইয়্যদের উদাহরণ হলো বাঙ্গীর রস, তরমুজের রস, আঙ্গুরের রস, ফুলের রস, এবং এ ধরনেরগুলো। এ ধরনের পানিরও ময়লা পরিস্কারের গুণাবলি রয়েছে যদিও অযু বা গোসলের জন্য এগুলো ব্যাবহার করা হয়না।

৩- গাধার অথবা এমন খচ্চরের যা গাধার মতো পানি পানের পর রেখে যাওয়া পানিকে বলা হয় মা-ই মাশকুক। এ পানি দ্বারা অযু এবং গোসল উভয়টাই করা বৈধ। কেউ চাইলে একটার পর আরেকটা করতে পারে।

৪- পানি তখনই মা-ই মুস্তা মাল হবে যখন সেটা জমিনে পরবে অথবা কারো শরীর থেকে পরবে (অর্থাৎ অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা হয়)। এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় (ইসলামি আলেমদের মাঝে)। বিশেষ করে যখন এটা শরীর বেয়ে পরে (এ ফাত্তবোয়াটি ইজতিহাদের ভিত্তিতে গ্রহনীয়)। এটার উপর ভিত্তি করে তিনটি ক্বাওল (অর্থাৎ এমন বিবৃতি যেখানে মুজতাহিদগণ ইজতিহাদ ১] প্রকাশ করেন) রয়েছে। ইমামে আযম আবু হানীফা রাহিমাহুল্লাহু তায়ালা এধরনের পানিকে নাজাসাতুল গালিজা] (খারাপ নাজাসাত) বলেছেন। ইমাম আবু ইউসুফ রাহিমানহুল্লাহু তায়ালার মতে এটা নাজাসাতুল খাফিফা। ইমাম মুহাম্মাদ রাহিমাহুল্লাহু তায়ালার মতে এধরনের পানি পরিস্কার। শেষের ক্কাওলটাই প্রতিষ্ঠা লাভ করেছে (ুড়ান্ত ফাত্বোয়ার ভিত্তিতে)।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail