Hakikat Books
English

Chapter 19 / 73

অযুর ওয়াজিবসমূহ

অযুর ওয়াজিব নয়টি (অর্থাৎ অযু সম্পন্ন হওয়ার শর্ত), যেমনঃ ১- মুসলিম হওয়া ২- বয়ঃ সন্ধিতে পৌছানো।

৩- সুস্থ (মানসিকভাবে অর্থাৎ পাগল না) হওয়া।

৪- অযু না থাকা।

৫- অযুর পানি (যেটা ব্যাবহার করা হবে) পরিস্কার থাকা।

৬- অযু করার সামর্থ থাকা।

৭- (মহিলাদের জন্য) মাসিক অবস্থায় না থাকা।

৮- (মহিলাদের জন্য) প্রসবকালিন পিরিয়ডে না থাকা।

৯- সকলের জন্য দৈনিক (পাঁচবার) ওয়াক্ত নামাজের জন্য, নামাজের সময় হওয়া। (এই নবম শর্তটি ওজর ওয়ালা ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে,যেটা সীমাহীন করুণার তৃতীয় অধ্যায়ের চতুর্থ ধাপের শেষের ছয় প্যারাগ্রাফে বিস্তারিত আলোচনা করা হয়েছে)।

অযুর সুন্নাতসমুহঃ সুন্নাতসমূহের মধ্যে পঁচিশটি নিম্নে দেয়া হলোঃ ১- আউযু (সম্পূর্ণঃ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম) বলে অযু শুরু করা।

২- বাসমালা বলা (সম্পূর্ণরুপঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম)।

৩- উভয় হাত ধৌত করা।

৪- আঙ্গুলগুলো খিলাল করা (চিরুনীর দাঁতের মত করে এক হাতের ভিতরে আরেক হাতের আঙ্গুল ঢুকিয়ে ভালো করে ধৌত করা)।

৫- মুখের ভিতরে পানি দেয়া।

৬- নাকের ভিতরে পানি দেয়া।

৭- নিয়্যত করা। হানাফী মাযহাব অনুযায়ী, মুখ ধৌত করার সময় নিয়ত করা সুন্নত, ফরজ নয়। তবে শাফেয়ী মাযহাব অনুযায়ী এটা ফরজ। মালেকী মাযহাব অনুযায়ী হাত ধৌত করার সময় নিয়ত করা ফরজ।

৮- ক্বিবলা মুখি হওয়া।

৯- দাঁড়িতে খিলাল করা (চিরুনীর মত হাতের আঙ্গুল ব্যবহার করে) [যদি ঘন হয় তবে]।

১০- দাঁড়িকে মাসেহ করা।

১১- ডান পার্শ্ব থেকে শুরু করা।

১২- বাম হাতের ছোট আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলো খিলাল করা, ছোট আঙ্গুল থেকে শুরু করে বুড়ো আঙ্গুলের দিকে যাওয়া।

১৩- সম্পূর্ণ মাথা একবার মাসেহ করা।

১৪- মাথা মাসেহের পর লেগে থাকা অবশিষ্ট পানি দ্বারা কান ও ঘাড়ে মাসেহ করা।

১৫- তারতীব বজায় রাখা (অর্থাৎ অঙ্গগুলোর ক্রমধারা বজায় রেখে অযু করা)।

১৬- দুই অঙ্গ ধৌত করার ফাঁকে বিরতি না দেয়া অর্থাৎ এক অঙ্গ ধৌত করার পরপরই অপর অঙ্গ ধৌত করা।

১৭- মাথা মাসেহ করার সময় সামনের অংশ থেকে শুরু করা।

১৮- মিসওয়াক করা।

১৯- চোখের পাশে এবং আই ভ্রুতে পানি পৌছানো।

২০- অঙ্গগুলো ধৌত করার সময় হাত দ্বারা ঘষা-মাজা করা।

২১- কিছুটা উচু জায়গায় দাঁড়িয়ে অযু করা।

২২- প্রত্যেক অঙ্গ তিন বার করে ধৌত করা।

২৩- অযুর বদনা/ পাত্র পুনরায় পূর্ণ করা।

২৪- অযুর সময় কথা না বলা।

২৫- নিয়ত রক্ষা করা।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail